1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ভাইব্রেন্ট এখন উত্তরায়

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

 

গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারনের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার উত্তরায় আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ বৃহস্পতিবার একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভাইপ্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন মোল্লাহ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম সহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরী।

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।
নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনো পণ্যে ২৪% ছাড় সুবিধা রয়েছে। উত্তরার সোনারগাঁও জনপথে সেক্টর-১১ এর ৮ নং বাড়ীতে ভাইব্রেন্টের ২২তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। যেকোন সেবা পেতে যোগাযোগ করুন ০১৭১১৪০৬৮৬০।

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহন করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি