1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভাঙ্গন থেকে মুক্তির দাবীতে মানববন্ধ করলো ইসলামপুরবাসী 

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
oplus_1056

 

ইসলামপুরের শীলদহ এলাকায় যমুনার একটি শাখা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে মুক্তির দাবীতে মঙ্গলবার সকালে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে,  জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলী এলাকার পূর্বাংশে যমুনার মূলস্রোত ধারা থেকে ছোট্ট একটি শাখা নদীর উৎপত্তি হয়ে ইসলামপুরের প্রজাপতি, চরশিশুয়া, কাশারীডোবা, আকন্দ পাড়া হয়ে ভাটির দিকে প্রবাহিত হয়ে দৈলকে এলাকায় গিয়ে আবারো যমুনার মূলস্রোতে মিশে গেছে। এই  শাখা নদীর বাম তীরে শীলদহের উত্তর পয়েন্টে গত তিন বছর ধরে ভয়াবহ নদী ভাঙ্গন চলছে।

নদী ভাঙ্গনে গত তিন বছরে শীলদহ এলাকার দুই শতাধিক বসতভিটাসহ অন্তত: দুইশ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে আরো শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমির মাঠ। এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে চায় এলাকাবাসী। এজন্য এলাকাবাসী মঙ্গলবার সকালে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।
শীলদহ নদীর বামতীরে স্থানীয় বিএনপি নেতা মোনাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে
বক্তব্য রাখেন আকরাম হোসেন, আজিজুর রহমান চৌধুরী, নাসির উদ্দীন মোল্লা, শাহীন আলম, আজাহার আলী প্রমুখ।।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি