1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভারতে পাচারের সময় ৯পিছ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

 

বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯পিছ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার সীমান্তবর্তী কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

বুধবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিমি বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজের সামনে থেকে স্বর্ণের বারসহ পাচারকারী মনিরুল হোসেনকে আটক করা হয়।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ২২ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে বিজিবি জানান। #

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি