1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভিডিও বার্তা দিয়ে কথা বার্তা বলে এদেশে রাজনীতি হবে না: টেপা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩

 

তারেক জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো: সাইদুর রহমান টেপা বলেছেন, ভিডিও বার্তা দিয়ে কথা বার্তা বলে এদেশে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে দেশে আসতে হবে, রাস্তায় নামতে হবে। দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে টেপা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পাগল, কানা আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেছেন, তা না হলে নির্বাচনে আসবে না। তাদেরকে পালকিতে করে কেউ নির্বাচনে আনবে না। তত্ত্বাবধায়ক সরকার একটা জাল-জালিয়াতির সরকার। আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসেই তাকে জেলে প্রেরণ করে। দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জেলখানায় বসে ৫টি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন। তাই জাতীয় পার্টি তত্তবাবধায়ক সরকারে বিশ্বাস করেন না। আর জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।

টেপা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগের সম্পত্তি নয়। জাতির জনক আপামর জনগনের তথা সারা বিশ্বের সম্পত্তি। তাই এখানে যে কেউ শ্রদ্ধা জানাতে আসতে পারেন। জাতির পিতার সমাধি সবার জন্য উন্মুক্ত বলে আমরা বিশ্বাস করি।

এরআগে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টির খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম মধুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি