1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভৈরবে ২৬ হাজার ৭ শত পিছ ইয়াবাসহ ২ জন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩

 

কিশোরগঞ্জের ভৈরবে ২৬ হাজার ৭ শত পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
(১৯ মে) শুক্রবার সকাল ১০ টায় ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানা বুড়িপুকুর এলাকার নুরুল আফসারের ছেলে আবু সাঈদ আকিব (২৬) ও বন্দরবান জেলার লামা থানার হারগাজা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. হেফাজ উদ্দিন (২২)।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিল এর সামনে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোডগামী লেনের উপর অভিযান পরিচালনা করে আসামী আবু সাইদ আকিব ও মো. হেফাজ উদ্দিনকে আটক করা হয়। এসময় তাদের দখলে থাকা একটি মিনি ট্রাক তাল্লাশী কালে অভিনব কায়দায় মিনি-ট্রাকের বডির নিচে চেসিসের ভিতরে লুকিয়ে রাখা ২৬ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম ভাঙ্গা ইয়বা ট্যাবলেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরো জানান, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি