1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ভোলায় মিধিলির প্রভাবে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত 

ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ভোলার বিভিন্ন উপজেলায় মিধিলির প্রভাবে প্রায় তিন শতাধিক কাঁচা ঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত এবং তিনটি জেলে নৌকা ডুবির ঘটনার খবর পাওয়া গেছে। এতে নিখোঁজ রয়েছেন বাচ্চু নামের এক জেলে। তার বাড়ি তজুমদ্দান উপজেলায়। এছাড়া ফসল ও ব্রিক ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এ ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
ঝড়ের কবলে পড়ে ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ঘর-বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে তজুমদ্দিন ঝড়ের কবলে পড়ে মেঘনার চর রায়হান এলাকায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে ২ জন জীবিত উদ্ধার হলেও বাচ্চু নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

এদিকে মনপুরায় মাছ ধরার দুটি জেলে নেীকা ডুবলেও কোস্টগার্ড সদস্যরা ৩ জনকে জীবিত উদ্ধার করেছেন।
ভোলার জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কিছু কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এদিকে ঘূণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ার পর স্বাভাবিক অবস্থা আসতে শুরু করেছে ভোলার উপকূলে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি