1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মডেল মসজিদ উদ্বোধনের ৭ মাস পরও শুরু হয়নি কার্যক্রম

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

চুনারুঘাট উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে টাইলস ও দেওয়ালের বিভিন্ন অংশে। অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্বেল পাথরে একটু ফাটল দেখা যায় বলে সরকারের গণপূর্ত বিভাগ জানালেও ইসলামিক ফাউন্ডেশন বলছে, মসজিদের বিভন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় তারা সেটি গ্রহণ করবে না। এ নিয়ে দুই দপ্তরের মাঝে ৭ মাস ধরে চলছে চিঠি চালাচালি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৭ মাস পরও শুরু করা যায়নি কার্যক্রম। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জ জেলায় প্রথম মডেল মসজিদ নির্মাণ করা হয় চুনারুঘাট উপজেলায়। চলতি বছরের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রায় ৭ মাস পার হলেও এখন পর্যন্ত মসজিদে কোনো কার্যক্রম শুরু হয়নি। এতে মূল্যবান অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিন দেখা গেছে, মেঝের বেশিরভাগ টাইলসে ফাটল দেখা দিয়েছে। জানালার গ্লাস ভাঙা, দেওয়ালে ফাটল। মসজিদের ভেতরে বেশ কিছু চেয়ার টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে। বিদ্যুতের লাইট জ্বলছে। স্থানীয় বাসিন্দা আরব আলী জানান, মসজিদ উদ্বোধন হয়েছে অনেক আগে। প্রধানমন্ত্রী আমাদের এত সুন্দর একটি মসজিদ উপহার দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একদিনও নামাজ পড়তে পারলাম না। তিনি প্রশ্ন রেখে বলেন, নামাজ যদি না পড়তে পারলাম তাহলে এই মসজিদ আমাদের কি কাজে লাগবে? ৭৫ বছর বয়স্ক জলিল মিয়া বলেন, মাঝেমধ্যে দেখা যায়, লোকজন এসে ছবি তুলে নিয়ে যায়। শুনেছি কয়েক কোটি টাকা দিয়ে এই মসজিদ বানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দরজা-জানালা পর্যন্ত খোলা হয় নাই ঠিকমতো। হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান জানান, উদ্বোধনের পরপরই টাইলসসহ মসজিদের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ার কারণে আমরা গ্রহণ করছি না। মসজিদের ভেতরে আমরা প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়েছি, এগুলো ব্যবহার না করার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গণপূর্ত বিভাগকে কয়েক দফা চিঠি দিয়েছি, তারা এখন পর্যন্ত কোনো সমাধান দেন নি।
গণপূর্ত অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্বেল পাথরে একটু ফাটল দেখা দিয়েছে। এগুলো অচিরেই মেরামত করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি