1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

মডেল সাদ মারা গেছেন

সাইফা নসরাত
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

নব্বই দশকে বিটিভির সেই জনপ্রিয় বিজ্ঞাপনটির কথা মনে আছে? ওই যে এক দুষ্টু-মিষ্টি ছেলে হাতে চিপসের প্যাকেট নিয়ে বলত — একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও। একসময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই সংলাপ। সেই সময় হঠাৎ তার মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন- তিনি বেঁচে আছেন। তবে এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন।

কিডনিজনিত অসুখে ভুগে শুক্রবার (১৮ আগস্ট) মারা যান তিনি। দেশের একাধিক সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷ সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন। জানা গেছে, আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি