1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

মতিঝিলে জুয়ার আসর থেকে ১৭ জুয়ারী আটক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

রাজধানীর মতিঝিলে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ১৭ জন জুয়ারীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ফকিরাপুল ইয়াংম্যান্স ক্লাব থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কয়েকজন ঐ ক্লাবের কর্মচারী বলে জানা যায়।

মতিঝিল থানার ওসি (অপারেশন) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, জুয়া এবং মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন, দিপক সরকার দিপু (৫৫), স্বপন বিশ্বাস (২৩), বাবু (৪৫), জ্সিম (৪৫), মারুফ মিয়া (৫০), শাহজাহান তালুকদার-(৪৮) হাবিবুর রহমান (৫০), আব্বাস (৪৩), আবুল আওয়াল (৬৩),  মোঃ জাহিদুল ইসলাম টুটুল ৫২), জসিম উদ্দিন (৫০),  সাইফ উল্লাহ (৬৯),  মাসুদ (৪৩), সামছুল আলম (৪৪), এস এম আলতাফ আহম্মেদ (৪৭), মিঠু খান (৩৮) ও শফিউল আলম (৩৬)।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি