1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

একদিনের ব্যবধানে মত পাল্টিয়ে কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সুপ্রিম পার্টির পরিবর্তে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের সহকারী সুজন রহমান শুভ বগুড়া- ৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে মনোনয়ন জমা দেন।

এর আগে মঙ্গলবার সুপ্রিম পার্টির নামে মনোনয়নপত্র নিয়েছিলেন হিরো আলম।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হিরো বলেন, “ভুল করে সুপ্রিম পার্টির মনোনয়নপত্র তোলা হয়েছিল। এখন কংগ্রেস পার্টি থেকে ভোট করব। কারণ তাদের একটা জোট আছে।”

তিনি বলেন, “আশা করছি নির্বাচন কমিশন সময় বাড়াবে, যদি সময় বাড়ায় তবে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনেও মনোনয়ন জমা করব। সেখানে আমার অনেক ভক্ত আছে। কংগ্রেস পার্টি কেন্দ্রে আমাকে পদ দিবে, মনোনয়ন দিয়েছে।

হিরো আলম আরও বলেন, “প্রতিবারই এক শতাংশ ভোট নিয়ে আমাকে ভেজালে ফালায়, হাই কোর্টে যেতে হয় তাই এবার দলগতভাবে নির্বাচন করছি। আগামীতে নিজেই দল গঠন করে ৩০০ আসনে প্রার্থী দিব।

গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম।

পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। ওই সব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। তখন তিনি বলেছিলেন, “এই সরকারের অধীনে আর নির্বাচন করব না।”

যদিও পরে তিনি আবার নির্বাচন করার ঘোষণা দেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি