1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মমতাজের আবেগঘন ফেসবুক পোস্ট

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও তিন বারের সাংসদ মমতাজ বেগম গেলো সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। মানিকগঞ্জ – ২ আসনের সদ্য সাবেক এই সাংসদের সেই পোস্টটি তুলে ধরা হলো।

শুরুতেই মমতাজ বেগম লিখেছেন – আমার অর্জন ও সুনাম যারা কোনোদিনই সহ্য করতে পারেনি, তবুও তাদের আমি সাধ্যমতো সহযোগিতা ও সম্মান করে আসছি। কিন্তু তারা ঠিকই সুযোগ বুঝে আমাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।

দ্বাদশ সংসদ নির্বাচনের এক সপ্তাহ পর নিজের সুনাম ও খ্যাতি নষ্ট করার জন্য স্বার্থপর কিছু মানুষের মিথ্যা অপবাদ ও অত্যাচার সহ্যের কথা জানিয়ে মমতাজ বেগম এই স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন – নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয়, তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা-বাবা, পীর – মুর্শিদের দোয়াও আছে।

আমার এই অর্জনের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠেপড়ে লেগেছে। যারা কোনোদিনই আমার সুনাম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারেনি, তবুও আমি আমার সাধ্যমতো তাদের সম্মান ও সহযোগিতা করে আসছি। কিন্তু লাভ হয়নি! সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধু কিছু অর্থ স্বার্থের বিনিময়ে। আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষা মাত্র। আল্লাহ তুমি এ স্বার্থপর মানুষগুলোকে হেদায়েত দান করো।

সামাজিক মাধ্যমে মমতাজ বেগমের স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়লে শুভাকাক্সক্ষী ও ভক্তরা তাকে সহমর্মিতা ও সাহস জুগিয়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন। মানিকগঞ্জ – ২ আসনে টানা দুবার জাতীয় সংসদের নির্বাচিত সংসদ – সদস্য ও একবার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবার স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ৬ হাজার ১৭১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি