1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মর্যাদাপূর্ণ ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন এলাহী শিমুল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
Oplus_131072
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন (এনবিএফএ) বিগত ২০/০৪/২৪ইং তারিখ বিকেলে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে দুই বন্ধুপ্রতিম দেশের পর্যটন ব্যবসা এগিয়ে নিতে বাংলাদেশ নেপাল এলায়েন্স গঠন করে।
এনবিএফএ এই বিষয়ে একটি যুগান্তকারী আলোচনা এবং নেপাল ও বাংলাদেশের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
নেপাল এক্সিভিশন বোর্ডের ট্যুরিজম বোর্ড হলে মর্যাদাপূর্ণ ‘Nepal International Excellence Award-2024’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় দেশের বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী, শিশু ও সিনিয়ার সিটিজেন বিষয়ক মন্ত্রী শ্রীমতি ভগবতী চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: নারায়ন খারকা (মেম্বার অব দ্যা হাউস রিপ্রেজেন্টেটিভ অফ নেপাল), ড: ভোলা রিজাল (বীর মুক্তিযোদ্ধা), মোহন বাহাদুর বাসনেত (সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী) ও নেপাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
‘Nepal International Excellence Award-2024’ এবং “Tourism Development, business Promote program” শীর্ষক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের নেতৃবৃন্দ পর্যটন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল বাংলাদেশ অ্যালায়েন্স গঠন করেন।
মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন লায়ন এম এ এলাহি শিমুল। পর্যটন খাতের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পর্যটক ঘাটতি নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে বাংলাদেশ ও নেপালের পর্যটন শিল্পকে যৌথ সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দুই দেশের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি