
পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে গত বুধবার এসএসসি পরীক্ষার হল থেকে ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র মতে জানা যায়, গতকাল ০৬/০৩/২৪ ইং বুধবার এসএসসি পরিক্ষা চলাকালিন সময় মহিপুর কো-অপরেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে, মোসাম্মৎ সোহাগী (১৬) নামে এক পরিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়, মনির মৃধা (৩৫) নামে এক বখাটে।
অপহরণের ২৪ ঘন্টা পারও পাওয়া যায়নি ওই শিক্ষার্থীর কোনো খোজ।
মেয়ের বাবা মোঃ শাহ আলম সরদার, গ্রামঃ তাহেরপুর, তিনি জানান, আমার মেয়ে মোসাম্মৎ সোহাগি মেহাজপুর হাক্কানি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ ইং সালের এসএসসি পরিক্ষার্থী। সে অদ্য ০৬/০৩/২৪ ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ৯’টার দিকে পরিক্ষার উদ্দেশ্যে মোটরসাইকেলে মহিপুর কো-অপরেটিভ মাধ্যমিক বিদ্যালয় যায়। (পরে জানতে পারি) সে পরিক্ষায় অংশগ্রহণ করেনি। আমার সকল আত্মীয় সজনদের কাছে খোজ নেই, কিন্তু তাকে কোথাও খুজে পাই না।
একপর্যায় মুঠোফোনের মাধ্যমে জানতে পারি, আমার মেয়েকে মনির মৃধা (৩৫) পিতাঃ মোঃ নূর সাইদ মৃধা, গ্রামঃ মোহাম্মদপুর, সহযোগী নাঈমকে সাথে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমি পুলিশ সহ সকলের সহযোগীতা কামনা করছি। আমি আমার এ ছোট মেয়েকে ফিরে পেতে চাই। নয়তো” ওই বখাটেরা আমার মেয়ের বড় কোনো ক্ষতি করতে পারে। যারা এ অপহরণের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তিরও দাবি জানাই।
এ ঘটনায় গতকাল বুধবার মহিপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
###