
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় একটি হাতির মৃত্যু হয়েছে।
হাতিটি ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও অটোর কাছ থেকে টাকা আদায় করতে করতে যাচ্ছিলো বলে জানাই স্থানীয়রা।
এলাকাবাসী জানায় ধোয়াইল বাজার পার হয়ে শ্যামনগর পৌছালে হাতিটা একটি ভ্যানের উপর পা তুলে দিলে ভ্যানটি ভেঙে যায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক হাতির সোয়ারকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়।
সোয়ার পালিয়ে যাওয়ার পরেই হাতিটা স্টক করে মারা যায় বলে ধারনা করা হচ্ছে। হাতিটা একটু দৃর্বল বা অসুস্থ ছিল বলে মনে হয়েছে। আহত ভ্যান চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে