1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

মাগুরার শালিখায় সরকারী জায়গায় দোকান তুলে ভাড়া দিয়েছেন যুবদল নেতা সোহেল মুন্সী

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে ( পোষ্ট অফিস রোডে) সরকারী জায়গা দখল করে দোকান ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন শালিখা উপজেলা যুবদলের আহবায়ক সোহেল মুন্সী। তিনি ২ টি দোকান ১০ লাখ টাকা জমানত নিয়ে ভাড়াও দিয়েছেন। এ নিয়ে শালিখা উপজেলা বিএনপি ও যুবদল নেতা কর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শালিখা উপজেলা প্রশআসনের নাকের ডগায় ঝটনাটি ঞটলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করে নি বলে জানিয়েছেন আড়পাড়া বাজারের ব্যবসায়ী সমাজ। তাদের প্রশ্ন. যুবদল নেতা সোহেল মুন্সী কি আইনের উর্ধে? কেন প্রশাসন এই অবৈধ দোকান উচ্ছেদ করছে না?

বাজারবাসী জানান,৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর যুবদল নেতা সোহেল মুন্সী এই জায়গাটি দখলে নিয়ে দোকান ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি মাগুরা জেলা প্রশাসক,শালিখা উপজেলা প্রশাসন বা স্থানীয় ভুমি অফিস থেকে থেকে প্রকার লীজ, ইজারা বা বরাদ্দ নেন নি। সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এই বেআইনী কাজটি করেছেন। এতেকরে শালিখা উপজেলায় বিএনপির ইমেজ দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

এ বিষয়ে তারা মাগুরা জেলা প্রশাসক,শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শালিখা থানা পুলিশ ও সেনা বাহিনীর পদক্ষেপ কামনা করেছেন। একই সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যুবদল কেšদ্রীয় কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা বিএনপি নেতাদের পদক্ষেপ কামনা করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি