1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সরদার রাজিবের উদ্যোগে, স্থানীয় যুবসমাজের ব্যানারে রোববার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক সরদার রাজিব, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, যুগ্ম আহবায়ক নিক্সন শফিক ও সুমন শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিরাজ শেখ, বিএনপি নেতা ইউনুস আলী টিক্কা, আব্দুর রাজ্জাক রাজা এবং সাবেক সেনা সদস্য অনন্ত সরকারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এসময় তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো। প্রয়োজনে মাদক কারবারিদের নামপরিচয় যুক্ত করে পোস্টালিংয়ের মাধ্যমে তাদের অপরাধের চিত্র জনসম্মুখে তুলে ধরবো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি