
গতকাল ২৪ জানুয়ারি সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মাগুরা থানার মামলা নং-৩৪, তারিখঃ ১৩/০৯/২০০৯, জিআর নং-৪৭৩/০৯, ধারা-১৯ (১) টেবিল ৩(ক)/১৯(৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০; মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ জীবন মিয়া (৩৫), পিতা-মৃত ইদু মিয়া, সাং-নবাব কাটরা, থানা-বংশাল, ঢাকা’কে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।