1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার : শিক্ষার্থীদের মানববন্ধন

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ,( ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কিছুদিন ধরে আলোচনার জন্ম দিয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে মাদ্রাসার শিক্ষার্থীরা উপজেলা চত্বরে জমা হয় এবং বিক্ষোভ করে। পরবর্তীতে, সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সারমিনা সাত্তারের কাছে স্বারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ্ করা হয়, মাদ্রাসাটি উপজেলার মগটুলা ইউনিয়নে অবস্থিত। এই মাদ্রাসার (ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসা) কর্মরত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বহিরাগত একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্টিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন,-‘বহিরাগত একটি কুচক্রী মহল আমাদের মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দীর্ঘদিনের সাফল্যকে কলুষিত করছে। একসময় আমাদের মাদ্রাসার অবস্থা ভয়াবহ ছিল। তখন ৩বছর বেতন-ভাতা বন্ধ ছিল। বর্তমান অধ্যক্ষ এবং শিক্ষকদের অক্লান্ত চেষ্টায় মাদ্রাসাটি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। এমন সময়ে মাদ্রাসাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যদি এগুলো বন্ধ না হয় তাহলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন,-‘বিষয়টি দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি