একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে পতোলার আহ্বান জানিয়ে মানবতা ভিত্তিক দল ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে জনাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ শে অক্টোবর) বিকেলে চট্টগ্রাম লালদিঘী ময়দানে আয়োজিত কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ থেকে ধর্ম ও মানবতা রক্ষায় সোচ্চার বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, দুনিয়াব্যাপী মানবিক ভ্রাতৃত্ব ও বিশ্ব শান্তি রক্ষায় নিবেদিত মহান সুফি সাধক, রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
মহাসমাবেশে সভাপতির ভাষনে ইমাম হায়াত বলেন, জীবন ও জগতের দয়াময় স্রষ্টা প্রদত্ত প্রাকৃতিক রুপরেখায় এবং স্রষ্টার মহান রাসুল নির্দেশিতভাবে রাষ্ট্র ও দুনিয়া এবং রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সকল সম্পদ কোন এক ধর্মানুসারী বা এক জাতি এক গোষ্ঠীর নয়, আলো বাতাস মাটি পানির মতই সব মানুষের। তিনি বলেন, একক গোষ্ঠীৰাদি অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকে কেবল একক সম্প্রদায়- একক জাতি- একক গোষ্ঠীর কুক্ষিগত করা দয়াময় স্রষ্টা ও মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার ও মানবজীবন অস্বীকার এবং সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ।
ইমাম হায়াত বলেন, জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে ধর্মগুলো অধর্ম পাশবতায় পরিণত হওয়া, মানবজীবনের সকল সংকট ও দুর্দশা এবং চলমান সকল রাষ্ট্রীয় সন্ত্রাস-খুন-জুলুম-লুট- বর্বরতা-পাশবতা-উৎখাত- ধ্বংসযজ্ঞের মূলে আছে ধর্মের নামের আড়ালে অধর্ম উগ্রবাদি অপরাজনীতি এবং বস্তুবাদি জাতীয়তাবাদী ভাবধারায় মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদি হিংস্র অপরাজনীতি। তিনি বলেন, মানবতা বিধ্বংসী এই দুই অপরাজনীতির বিভীষিকা থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার রাজনীতি ।
ইমাম হায়াত বলেন, প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই মানবজীবনের প্রধান নিয়ন্ত্রক ও নিয়ামক শক্তি, আর এজন্য রাজনীতি হতে হবে সব মানুষের কল্যাণে সত্য- ন্যায়- মানবতা ভিত্তিক। তিনি বলেন, একক ধর্ম ও মতবাদের ভিত্তিতে নিজ নিজ ধর্ম মতপথ পেশায় নিজেদের অভ্যন্তরীণ দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারেনা। তিনি বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীর দলকে রাজনৈতিক দল স্বীকার করলে মানবজীবন ও রাষ্ট্র অস্বীকার হয় এবং একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র বৈধতা দেয়া হয়।
ইমাম হায়াত বলেন, বর্তমান দুনিয়ায় বস্তুবাদি মতবাদের আধাঁরে জীবনের সত্য ও মানবজীবনের সংজ্ঞা যেমন বিলুপ্ত হয়েছে, তেমনি রাজনীতি- রাজনৈতিক দল- রাষ্ট্র ও জীবনের স্বাধীনতা- পরাধীনতার সংজ্ঞাও বিলুপ্ত হয়ে বিভিন্ন ভাল শব্দের আড়ালে মিথ্যা ও জুলুম- বর্বরতা- স্বৈরতার ধারা কায়েম হয়ে আছে। তিনি বলেন, বস্তুবাদি পাশবিক দৃষ্টিতে বা অধর্ম উগ্রবাদি পাশবিক দৃষ্টিতে নয়, কেবলমাত্র সত্য ও মানবতার দৃষ্টিতেই অতীত বর্তমান ও ভবিষ্যতের সব ইতিহাসের মূল্যায়ন হতে হবে।
ইমাম হায়াত বলেন, মানবতা বিধ্বংসী মিথ্যা-জুলুম-স্বৈরতার ধারক একক গোষ্ঠীবাদি সকল অপশক্তির অপরাজনীতির গ্রাস থেকে অবরুদ্ধ জীবন, ধর্ম, দেশ, রাষ্ট্র, গণতন্ত্র ও পরাজিত মানবতার মুক্তির একমাত্র উপায় সত্য ও মানবতার উৎস আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের মালিকানা নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা ভিত্তিক মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি
ইমাম হায়াত বলেন, বস্তুবাদি জাতীয়তাবাদ জীবনের সত্য অস্বীকার ও মানবসত্তার মৃত্যু এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদি একক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের মৃত্যু। তিনি বলেন, একক গোষ্ঠীবাদি কুক্ষিগত রাষ্ট্র প্রকৃতপক্ষে রাষ্ট্র নয়, জীবনের কারাগার ও মানবতার কসাইখানা। তিনি বলেন, প্রকৃত ধর্মের নির্দেশিত রাজনীতি মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি।
ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টার মহিমা ও তাঁর রেসালাতের মহিমা স্বীকার করলে এবং মানবজীবন স্বীকার করলে স্রষ্টা ও তাঁর রাসুল প্রদত্ত জীবনের স্বাধীনতা ও সব মানুষের দুনিয়া ভিত্তিক মানবতার রাজনীতি স্বীকার করতে হবে। তিনি বলেন, প্রকৃত ধর্মের শিক্ষা দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুলের ভালবাসায় সব মানুষকে ভালবাসা ও সব মানুষের কল্যাণে সব মানুষের সমান অধিকার ও মানবিক সাম্যের ধারায় মানবিক ভ্রাতৃত্ব ভিত্তিক অখণ্ড মানবতার দুনিয়ার লক্ষ্যে কাজ করা।
জনাসমাবেশে সংগঠনের জেলা উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com