1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে পুনাক: মৎস্য উপদেষ্টা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ইতিবাচক কাজের প্রশংসা করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে যার মূলে রয়েছে নারীরা।

শুক্রবার পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যদের অনেক অসাধারণ গুণ রয়েছে। পুলিশ সম্পর্কে মানুষের যে ধারণাই থাকুক, পুনাকের কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয়, সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর এসবের মধ্যে মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তোলোয়াত, সঙ্গীত, চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি