1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাসজুড়ে হেঁটে হেঁটে ইফতার-সেহেরী খাওয়াচ্ছেন কাউন্সিলর বাছেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

 

রাজধানী ভাটারার ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম বাছেক। রমজানে যেখানে নিত্যপণ্যের বাজারে অসহায় মানুষের জন্য নাকাল, সেখানে প্রতিবছরের মত এবারও মাস ব্যাপি হেঁটে হেঁটে অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী বিতরণ করছে কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক।

ইফতার বক্সে প্রতিদিনই থাকে মোরগ পোলাউ, চিকেন বিরিয়ানি। সেহেরীতেও একই ব্যবস্থা। ইফতারি পাওয়া রিকশাচালক হাবিব বলেন, কাউন্সিলর প্রতিদিন রাস্তাঘাটে ইফতার ও সেহরি দেন। আমি মাঝেমধ্যেই ইফতার নেই। পরিবারের জন্যও নেই আরেক প্যাকেট।

ভাটারা এলাকায় একটি টিনশেড বাসায় থাকেন আরেক বৃদ্ধা সাহেরা খাতুন। হাতে কয়েকটা পোটলা। । তিনি জানান, সংসারে তার স্বামী অক্ষম। নুন আনতে তার পান্থা ফুরায়। তাই বাধ্য হয়ে তিনিই রাস্তায় নেমেছেন। কাউন্সিলর বাছেকের দেওয়া সেহেরী পেয়ে বেজায় খুশি সে। জানান, রমজানে তেমন ভালোমন্দ খাবার জোটে না। হাতে খাবারের পোটলা নিয়ে অনেকটাই অশ্রু সিক্ত এই বৃদ্ধা।

কাউন্সিলরের ইফতারসামগ্রী পেয়ে আয়েশা খাতুন বলেন, হগলতে যদি এমনে আমগো দিত, তাই আর আমগোর হাত পাততে হইতো না। এই বয়সে চাইয়া মাইগ্যা খাওয়া ম্যালা কষ্ট বাবা।

জানা যায় গত সাত বছর যাবত এভাবেই ইফতার সেহেরী বিতরণ করে কাউন্সিলর বাছেক। তার বিতরণকৃত ইফতার ও সেহেরীতে প্রতিদিন হাসি ফোঁটে ৪০০ থেকে ৫০০ মানুষের।

প্রথম রমজান থেকেই দেখা যায় ওয়ার্ডের বিভিন্ন মসজিদ মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন জায়গায় নিজেই পৌঁছে দেন কাউন্সিলর। গরিব, অসহায় ও দিনমজুররাই প্রতিদিন এই ইফতার ও সেহরি নিয়ে থাকেন।
ডিএনসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, প্রত্যেক বছরের মতো এবারও তিনি রমজান মাসজুড়ে ইফতার ও সেহরির আয়োজন করেছেন।

কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, আমার এলাকায় ছিন্নমূল ও দুস্থ মানুষ বেশি। তাই আমার দায়িত্বও বেশি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমি এমন উদ্যোগ জারি রেখেছি।

ঈদ উপলক্ষে মাদরাসার শিক্ষক মসজিদের ইমাম ও এতিমখানায় শাড়ি-লুঙ্গিসহ নানা উপহার বিতরণ করেন এই কাউন্সিলর। এবারও বিতরণ করা হবে বলে জানান তিনি।

এর আগে আগস্ট মাসেও প্রতিদিন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায় এই কাউন্সিলরকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি