1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মিরসরাই এর তরুণদের প্রশিক্ষিত করা হবে-মাহবুব রহমান রুহেল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 

২৮ই মে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় এর বেজা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক এর কার্যালয়ের সভাকক্ষে ।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আয়োজিত এই কর্মশালা জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জমান বিলাস এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মিরসরাইতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্লনগরকে ঘিরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং এর পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নে অংশীজনদের মতামত নিয়ে এই কর্মশালা প্রাণবন্ত হয়ে উঠে।

আলোচনায় অংশ নেন প্রধান অতিথি চট্টগ্রাম -১ মিরসরাই আসন এর সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল,বেজা’র নির্বাহী চেয়ারম্যান(সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন,বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম,বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছিন পারভীন তিবরিজি, পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস এর প্রতিনিধি,চট্টগ্রাম এর পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিএমপি এর অতিরিক্ত কমিশনার মোস্তাফিজুর রহমান, মিরসরাই এর ইউএনও মাহফুজা জেরিন,বেজা’র পরামর্শক আব্দুল কাদের সহ সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, এখানে যারা মহিষ পালত, ভেড়া পালত তাদের জায়গা বেজা অধিগ্রহণ করেছে।
তাদের কে, তাদের পরিবার কে সুরক্ষিত করতে হবে। তাদের পরিবারকে প্রশিক্ষিত করতে হবে। মিরসরাই এর মানুষের জন্য কোটা রাখতে হবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগেও প্রধানমন্ত্রীকে এ দাবি জানিয়েছেন। যেসব জায়গায় দক্ষতা বাড়াতে,ইনভারয়মেন্ট এবং সোশ্যাল ইস্যুতে একসাথে আমি বেজার সাথে কাজ করব।
বঙ্গবন্ধু শিল্পজোন শুধু মিরসরাই এর জন্য না সারা বাংলাদেশ এর জন্য বড় সম্ভাবনা।

উপকূলীয় বনাঞ্চল সংরক্ষণ এর আহবান জানান।
ভুগর্ভস্থ পানি শিল্প কারখানার জন্য ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বলেন এটা মিরসরাইয়ের জনগণের হক।
শিল্পএর জন্য এই পানি ব্যবহার করা যাবে না।
এছাড়াও খাল সংরক্ষণ ও সম্প্রসারণ এর উপর জোর দেন তিনি।

ইকোনমিক জোন এর ফলে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য সামাজিক অবকাঠামো, শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা,ট্রাফিক ম্যানেজমেন্ট এখন থেকে সাজানোর আহবান জানান।
মিরসরাই স্মার্ট সিটি হবে।
যত্রতত্র স্থাপনা নির্মাণ,কৃষি জমি বেদখল থেকে রক্ষা করা,সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও শৃঙ্খলা রক্ষার জন্য মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ গড়ার প্রস্তাব দেন।
স্থানীয় সংসদ এর মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বেজা’র নীতিনির্ধারকেরা উল্লেখ করেন ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি