1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন ‘নতুন সংঘ’র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা নগর উন্নয়নে ডিএনসিসির পাশে থাকার আশ্বাস এবিজির জ্বালানি বাজারে প্রতিযোগিতা বাড়াতে বেসরকারি খাত কতটা কার্যকর ধারাবাহিক নাটক বেগম পাড়া এর শুভ মহরত অনুষ্ঠিত অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি? ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া মুক্তারের নেতৃত্বে রূপগঞ্জ খেলাঘরে জুলাই হত্যা মামলার আসামিদের নিয়মিত মিটিং  আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নতুন উদ্বেগ

মুক্তারের নেতৃত্বে রূপগঞ্জ খেলাঘরে জুলাই হত্যা মামলার আসামিদের নিয়মিত মিটিং 

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘রূপগঞ্জ খেলাঘর’ নামে স্পোর্টস সামগ্রীর দোকান পরিচালনা করেন মুক্তার হোসেন। অভিযোগ উঠেছে, তার এই ব্যবসাপ্রতিষ্ঠানে রূপগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত আড্ডা বসে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলার কয়েকজন আসামিও সেখানে নিয়মিত যাতায়াত করেন বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

অভিযোগকারীদের ভাষ্য, ‘রূপগঞ্জ খেলাঘর’ দোকানে ‘ডাকু শমসের’, শাহবুদ্দিন, ‘বটলার স্বপন’ ও নাননুসহ কয়েকজন নিয়মিত আড্ডা দেন। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলায় আসামি থাকার অভিযোগ রয়েছে। এছাড়া শহীদ রোমান হত্যাকাণ্ডের মামলাতেও তাদের অভিযুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের একাধিক ব্যক্তির অভিযোগ, এসব ব্যক্তির চলাচল ও অবস্থানের ক্ষেত্রে দোকানটির মালিক মুক্তার হোসেন সহযোগিতা ও নিরাপত্তা দিয়ে থাকেন। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা তথ্য বা নথি পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মুক্তার হোসেন ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হন। তিনি তৎকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী এবং সাবেক মন্ত্রী গাজীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলেও অভিযোগকারীরা দাবি করেন। সরকার পরিবর্তনের পরও তার রাজনৈতিক যোগাযোগ পুরোপুরি বদলায়নি বলে তাদের অভিযোগ।

অভিযোগকারীদের আরও দাবি, বর্তমানে মুক্তার হোসেন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও আড়ালে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে ভূমিকা রাখছেন। তার দোকানকে এ ধরনের যোগাযোগের একটি জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে মুক্তার হোসেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচিয় পেলে ফোন কেটে দেয়। একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি