1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পুলিশ জীবন দিতে প্রস্তুত : আইজিপি

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনতার পুলিশ হওয়ার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করছে। মানুষের নিরাপত্তার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে উচ্চে ধরে রাখতে পুলিশ সদস্যরা জীবন দিতেও প্রস্তুত। আজ সোমবার বিকেলে যশোর পুলিশ লাইনস মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষ যেমন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে বজায় রাখতে পুলিশ কাজ করে চলেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা বিভাগের ডিআইজি মঈনুল হক, পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী। অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের আগে আইজিপি পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মনোজ্ঞ ডিসপ্লে ও খেলাধুলা প্রদর্শণ করেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি