মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আজ সকালে জেলার শ্রীনগর থানাধীন পোদ্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০৬,৫০০/- (এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যমানের ১০ (দশ) গ্রাম গাঁজাসহ তাদের ২ জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মিঠুন পোদ্দার (৩১) ও অংকন ইসলাম (২৬)। এ সময় তাদের কেছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,৬৬০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় শরীরে বহন করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com