1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় আটক ২

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে একই পরিবারের তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দুই দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা হলেন— কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান জানান, শুক্রবার (৪ জুলাই) রাতেই সেনা সদস্যরা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন এজাহারের ১৮ ও ১৯ নম্বর আসামি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এজাহারে আকবপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাহ, ওয়ার্ড মেম্বার বাচ্চু মিয়া, বাছির মিয়া, বক্কর মেম্বার, রবিউল আওয়াল, শাহআলম ও আনু মেম্বারসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই তালিকায় চারজন নারীর নামও রয়েছে। তারা হলেন- কারিশমা, পারুল, নার্গিস ও রহিমা বেগম।

মামলায় পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে।

নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)।

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি