1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

মেজর পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, অবশেষে র‍্যাবের হাতে আটক 

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল (১৩ মে) টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন দক্ষিণ বেতডোবা এলাকায় একটি অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকুরির প্রলোভন ও চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগে ভুয়া মেজর মোঃ আব্দুর রাজ্জাক কে (৩১) গ্রেফতার করে। এসময় তার নিকট ১ সেট বাংলাদেশ সেনাবাহিনীর কম্ব্যট ইউনিফর্ম, ১টি সেনাবাহিনীর কম্ব্যট কাধব্যাগ, ১টি সেনাবাহিনীর সাগর নামীয় নেমপ্লেট, ১টি সেনাবাহিনীর ফেস মাস্ক, ১টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ,১টি সেনাবাহিনীর ব্যাজের প্রতিলিপিসহ মানিব্যাগ, ১টি পুরাতন সেনাবাহিনীর গেঞ্জি, ১টি মোটরসাইকেল এর লাইসেন্স, ৫টি সেনাবাহিনীতে নিয়োগের ভূয়া নিয়োগপত্র ও মেডিকেল সনদপত্র, ৫টি ভুয়া এনআইডি কার্ড, ১টি পোস্ট অফিস সেভিংস বহি, ১টি সোনালী ব্যাংকে টাকা প্রেরণের রিসিপ্ট কপি, ৪টি মোবাইল ফোন ও ১১টি বিভিন্ন কোম্পানীর সিমকার্ড উদ্ধার করা হয়।

আসামি রজ্জাক নিজেকে কখনো মেজর সাগর চৌধুরী, কখনো জাহিদ চৌধুরী, আবার কখনো সুমির বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৪/০১/২০২৩ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এর মাধ্যমে ভিকটিম মোছাঃ সোনিয়া (৩৯) এর সাথে প্রতারক সাগর এর পরিচয় হয়। সাগর সোনিয়ার সাথে কথাবার্তা বলার সময় নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং বর্তমানে সে মাঝিরা সেনানিবাস, বগুড়ায় কর্মরত আছে বলে জানায়। এছাড়াও সে সোনিয়ার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, মেসেঞ্জার ও ইমু) কথা বলার সময় বিভিন্ন সময় সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় কথা বলত। যার ফলে ভিকটিম সোনিয়া প্রতারক সাগরকে সেনাবাহিনীর কর্মকর্তা (মেজর) বলে বিশ্বাস করেন।

আলাপচারিতার এক পর্যায় সাগর সোনিয়াকে মাঝিরা সেনানিবাস, বগুড়া সিএমএইচ এ নার্স এর চাকুরি দেওয়ার বিষয়ে প্রলোভন দেখায়। ভিকটিম সোনিয়া সাগরকে সরল মনে বিশ্বাস করে এবং ভিকটিমের একটি চাকুরির প্রয়োজন থাকার কারণে সাগরের প্রস্তাবে রাজি হয়। অতঃপর সে তার আরও ৪/৫ জনকে চাকুরী দেওয়ার সুযোগ রয়েছে বলে জানায়। সাগরের কথামত সোনিয়া তার পরিচিত ১, মোছাঃ শাপলা খাতুন (২৫) ২, মোছাঃ মুরশালিনা খাতুন (২৬), ৩, মোছাঃ মিতা খাতুন (২৭) ও ৪,জোৎস্না বেগম (২৭)’দেরকে চাকুরীর জন্য রাজী করিয়ে সকলেই সাগরের সাথে মেসেঞ্জার ও ইমুতে ভিডিও কলে কথা বলে। পরবর্তীতে সাগর প্রত্যেকের নার্সে চাকুরীর জন্য জনপ্রতি পাঁচ লক্ষ টাকা দাবি করে। সাগরের কথামত সকলেই ১৫/০২/২০২৩ তারিখ হতে ২৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ এর মধ্যে সাগরের দেয়া নগদ ও বিকাশের বিভিন্ন নম্বরে সর্বমোট ১৭ লক্ষাধিক টাকা পঠায়।

র‍্যাব আরো জানায়, উল্লেখিত টাকা প্রদানের কিছুদিন পর ভিকটিমরা তাদের চাকুরির বিষয় জানার জন্য প্রতারক সাগরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ভিকটিমরা দেখতে পায় সাগর তার ফেইসবুক আইডি ডিএকটিভ করে দিয়েছে এবং সকল মোবাইল নম্বরগুলো বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে সকলেই অনেক চেষ্টা করেও সাগরের আর কোন তথ্য সংগ্রহ করতে না পেরে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারন ডায়রী করেন এবং অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাগর সেনাবাহিনীর মেজরসহ বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে চাকুরির প্রলোভন এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের নিকট হতে মোটা অংকের টাকা আতœসাৎ করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি