1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মেট্রো’র দরজায় শাড়ি আটকে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

ভারতে মেট্রো ট্রেন থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী। যাতায়াতের সময় ট্রেনের দরজায় শাড়ি আটকে মেট্রোর নিচে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মারা যান ওই নারী।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দেশটির রাজধানী দিল্লির ইন্দরলোক স্টেশনে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লির ইন্দরলোক স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই নারীর পোশাকের একটি অংশ দরজায় আটকে যায়। এই ঘটনার জেরে মেট্রোর নিচে পড়ে যান তিনি। ওই নারী ট্রেন থেকে নামছিলেন নাকি ট্রেনে উঠছিলেন তা জানা যায়নি। তবে ৩৫ বছর বয়সী ওই নারীর নাম রিনা বলে জানা গেছে।

দিল্লি মেট্রোর চিফ পাবলিক রিলেশনস অফিসার অনুজ দয়াল জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্দরলোক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই নারীর শাড়ির একটি অংশ মেট্রোর দরজায় আটকে যায়। এরই জেরে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি