1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

‎মেধাবী শিক্ষার্থীদের হাতে ফলের চারা- দুর্বার উন্নয়ন সংস্থার অনন্য উদ্যোগ ‎

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫


‎বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় সদরে  অবস্থিত  সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩ ই অক্টোবর সোমবার  বিকেল চারটায  এক ব্যতিক্রমধর্মী  অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎এসময় দুর্বার উন্নয়ন সংস্থার উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে বলেন,  আজকের এই গাছই একদিন হবে তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রতীক। প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়, তাহলেই পরিবেশ হবে সবুজ আর জীবন হবে সমৃদ্ধ।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার খান বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। দুর্বার উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য।

‎শিক্ষক হাফিজুর রহমান বলেন, গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের অংশ। আজকের এই চারা যেন প্রত্যেক শিক্ষার্থীর ভবিষ্যতের মতোই শক্তভাবে বেড়ে ওঠে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ সঞ্জয় কুমার মণ্ডল, কুবের বিশ্বাস, বিধান ব্রক্ষ, সারমিন আক্তার, মধুসুদন মজুমদার, ও স্থানীয় সাংবাদিক পংকজ মণ্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎সাংবাদিক পংকজ মণ্ডল বলেন, দুর্বার উন্নয়ন সংস্থা সব সময় সমাজের পাশে দাঁড়িয়েছে। আজকের এই উদ্যোগ আমাদের চিতলমারীকে আরও সবুজ, আরও সুন্দর করে তুলবে।

‎অনুষ্ঠানে উপস্থিত একাদিক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, আজ আমাদের হাতে যে চারা দেওয়া হলো, সেটি শুধু একটি গাছ নয়, এটি ভবিষ্যতের আশা। আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করছি এই গাছগুলোকে বড় করব।

‎দুর্বার উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ ও সমাজ উন্নয়নে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি