1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মোংলা বন্দরে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা 

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

 

মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে মোংলা বন্দরে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায়  বন্দরের সভাকক্ষে রিয়ার এডমিরাল শাহীন রহমান, চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর সভাপতিত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী (বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র‍্যাব, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের) প্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও  জনসংযোগ বিভাগের   উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) মোঃ কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম। বহিঃসংস্থা থেকে উপস্থিত ছিলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ জিল্লুর রহমান, র‍্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান, কোস্ট গার্ড (দিগরাজ মোংলা) জোনাল কমান্ডার (পশ্চিম জোন) এর প্রতিনিধি কমান্ডার মোঃ সোয়েব, ডিজিএফআই খালিশপুর এর লেফটেন্যান্ট কমান্ডার রিয়াজ, নৌ পুলিশ মোংলা অঞ্চলের অফিসার ইনচার্জ, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড এর সিনিয়র স্টেশন অফিসার, মোংলা থানা’র অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ আনিসুর রহমান।

মোংলা  বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন- বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমদানি-রপ্তানি চেইন বজায় রাখার জন্য বন্দর অপরিহার্য। মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর। এ বন্দরে সিএন্ডএফ স্টিভেডর’স, শিপিং এজেন্ট, শ্রমিকশ্রেণী, বন্দর ব্যবহারকারীসহ বিভিন্ন স্টেইকহোল্ডাররা কাজ করে থাকে। ফলে, বন্দর চ্যানেলের নিরাপত্তা, বন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও বন্দর এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থার উপস্থিত প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি