1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে যুবলীগ নেতা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

 

গোপালগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংর্ঘষে রফিকুল হাসান রাজ (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাব্বির সিকদার নামের অপর এক যুবক আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আজ রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। তিনি গোপালগঞ্জ পৌর যুগলীগের সদস্য ছিলেন। নিহত রাজ ও আহত সাব্বির সিকদার সম্পর্কে চাচা- ভাতিজা।

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার একই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি একটি গাড়ি অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে দুজনেই মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ দূর্ঘটনায় আহত সাব্বির সিকদারের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার বাদ যোহর গোপালগঞ্জে কেন্দ্রীয় কোর্ট মসজিদে জানাজা শেষে দাফন করা হবে বলে জানান তিনি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি