1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মোটরসাইকেল চাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল চাপায় এক সাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়কে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিলয়। ওই সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিলয় সড়কে ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি