1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

মোরেলগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজ একটি চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসীরা। পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী-পঞ্চকরণ সুইজগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় পঞ্চকরন গ্রামের ভূক্তভোগী শতাধিক পরিবারের নারী পুরুষেরা।

মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, এলাকায় কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ওয়াবদা ভেরিবাঁধের রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তার দু’পারে ১৫/২০টি দোকান নির্মাণ করে স্থানীয় শ্রমিক শ্রেনীর মানুষেরা ব্যবসা করে আসছেন। যে কারনে ৭০টি পরিবারের হয়েছে কর্মসংস্থান।

এলাকার একটি প্রভাবশালী মহল জাহাঙ্গীর মীর ও তার ভাই মনিরুজ্জামান বাবুল মীর ওয়াবদার ওই জমি তাদের দাবি করে স্থানীয় এসব ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হয়রানি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ সরকারের নিকট থেকে তাদের দাবিকৃত জমির মালিকেরা একওয়ারকৃত ভর্তুকির টাকা অনেক পূর্বেই নিয়েছেন। এ চক্রটি নতুন করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জমির টাকা দাবি করে বিভিন্ন সময় আদায় করছেন মোটা অংকের টাকা। টাকা না দিলে মারপিট ভয়ভীতি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে স্থানীয়দের হয়রানি করছেন।

ভূমিদস্যু এ বাহিনীকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন ব্যবসায়ী বাবুল খান, প্রতিবন্ধী নূরুল ইসলাম শিক্ষক ফয়সাল তালুকদার, অলিদ মাল, প্রভাষক সোহেল তালুকদার, দুলাল ভান্ডারি, ইব্রাহিম শেখ, ইমাম ছাদেকুল ইসলাম, এনছান খান, পারভিন বেগম, ফজিলা আক্তার লাকিসহ একাধিক ভূক্তভোগীরা।  #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি