1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

যাত্রাবাড়ীতে জোড়া খুনের তদন্তে কূল কিনারা পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

 

রাজধানীর যাত্রাবাড়ীতে শফিকুর রহমান-ফরিদা ইয়াসমিন দম্পতি হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‍্যাব।

তাদের তদন্তেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, ঘটনাস্থলের কিছুটা দূরে একটি সিসিটিভি থাকলেও সেটি ছিল নষ্ট।

২০ জুন সকালে যাত্রাবাড়ীর মোমেনবাগে নিজ বাড়ির নিচতলার পার্কিং থেকে শফিকুর রহমানের (৬০) ও দ্বিতীয় তলার খাটের ওপর থেকে তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিনের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত দম্পতির ছেলে আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। তিনি পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই)। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার সময় নিহত দম্পতির ছেলে মামুন ও তাঁর স্ত্রী বাসায় ছিলেন না।

শফিকুর-ফরিদা দম্পতি হত্যা মামলাটি তদন্ত করছে যাত্রাবাড়ী থানার পুলিশ। ওসি আবুল হাসান বলেন, জোড়া খুনের কোনো সূত্র (ক্লু) পাওয়া যায়নি। পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা করতে পারছে না। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি নেই। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি সিসিটিভি থাকলেও সেটি নষ্ট।

মামলাটির ছায়া তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভস্টিগেশন (পিবিআই) ও র‍্যাব। পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণের একজন কর্মকর্তা বলেন, প্রথাগত তদন্তে হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই পিবিআই এখন প্রযুক্তি ব্যবহার করে খুনি শনাক্তের চেষ্টা করছে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দম্পতির ছেলে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব-১০। র‍্যাব-১০–এর পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আবদুল্লাহ আল মামুনের কাছে তাঁর মা-বাবার খুনের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি কিংবা তাঁর পরিবার এ বিষয়ে তদন্ত সহায়ক কোনো তথ্য দিতে পারেননি। তারপরও বিভিন্ন বিষয় সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি