1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

যাত্রা শুরু হলো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড এর

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩

হাবিবুর রহমান বাবু

আজ ২৫ শে জুন, রোববার আইসিসিবি এর ৫ নম্বর হলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড এর যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ এর ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।

তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, “বসুন্ধরা গ্রুপ সর্বদাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড হাজারো লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। আমাদের টয়লেট্রিজ পণ্যগুন্য সাধারণ মানুষের নিত্য দিনের প্রয়োজন মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং পণ্যের গুনগত মান নিশ্চয়তার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক মাইক্রো বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব ও দক্ষ জনশক্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান। তিনি সবাইকে বসুন্ধরা টয়লেট্রিজ এর পাশে থাকার আহবান জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপ পণ্যের গুণগত মান নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না।

বসুন্ধরা গ্রুপ প্রায় দুই দশক এর বেশি সময় ধরে দেশ ও মানুষের কল্যাণে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করে চলছে। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এবার টয়লেট্রিজ পণ্য বাজারে নিয়ে এসেছে। বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড হোম কেয়ার, পারসোনাল কেয়ার হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। পণ্যের গুনগত মান ঠিক রেখে সঠিক মূল্যে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ায় প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ: মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ কামরুল হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল); মোহাম্মদ মাজেদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি, সেক্টর সি: মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (বিপিএমএল), শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি