1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর র‍্যাবের জালে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

প্রায় ২৩ বছর আগে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আসামি আব্দুর রহমান পাঠান মিজান নামের এক দোকানদারকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর মৃত মিজান এর পরিবারের পক্ষ হতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানায় আব্দুর রহমান পাঠান এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৩(৭)২০০০, ধারা- ৪৫৭/৩০২/৩৪ দন্ড বিধি। মামলা রুজুর পর আব্দুর রহমান বিদেশে পলায়ন করে। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করার পর আসামি আব্দুর রহমান দেশে ফেরত আসে। ইতোমধ্যে মহামান্য আদালত আব্দুর রহমান পাঠান’কে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত  করে এবং আসামি পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে রায় কার্যকর হবে বলে আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষনার বিষয়টি জানতে পেরে আসামি আব্দুর রহমান পাঠান আত্মগোপনে চলে যায়।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ড ও যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষনার পর হতে আসামির আত্মগোপনের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আভিযানিক দল সোমবার বিকেলে  রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় চাঞ্চল্যকর দোকানদার মিজান’কে নৃশংসভাবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড  অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের কারাদণ্ডে দন্ডিত  দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক কুখ্যাত আসামি আব্দুর রহমান পাঠান (৪৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদÐ রায় ঘোষনার পর হতে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি