1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

যুক্তরাষ্টে ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

 

যুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১০ এপ্রিল) লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় বলেছে, এখন সক্রিয় কোনো হামলার হুমকি আর নেই।লুইসভিল মেট্রো পুলিশের উপ-প্রধান পল হামফ্রে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছেন। তার উদ্দেশ্য কী হতে পারে, তা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ব্যাংকের ভেতরেই গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমন সংকটময় পরিস্থিতিতে ঘটনাস্থলে যাচ্ছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট পোস্টে তিনি বলেন, লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট (এলএমপিডি) শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একটি ‘সক্রিয় আগ্রাসনের’ ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহত হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি; অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন।

শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও গুলি চালানোর পরপরই ঘটনাস্থলে গেছেন।

বন্দুক হামলার ঘটনায় জনসাধারণকে স্লাগার ফিল্ডের কাছে ইস্ট মেইন স্ট্রিটের এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে কেন্টাকি পুলিশ। লুইসভিল মেট্রো পুলিশ বিভাগও টুইটারে ‘একটি সক্রিয় আক্রমণকারী’র বিষয় উল্লেখ করে জনসাধারণকে পূর্ব মেনের একটি অংশ থেকে দূরে থাকতে বলেছে।

এক ভিডিও চিত্রে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশের রাস্তায় পুলিশ কর্মকর্তারা অবস্থান নিয়ে স্থানীয় বাণিজ্যিক সম্পদগুলো ঘিরে ফেলেছেন। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাস্থলে তাদের এজেন্ট পাঠাচ্ছে বলে জানিয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি