1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, হতাহত ২৪

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

 

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাবামার ডেডেভিল শহরে জন্মদিনের অনুষ্ঠানে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসেভিলে শহরে পৃথক এক গুলির ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। কেন্টাকির একটি পার্কে গুলির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।আলাবামার গভর্নর কে আইভে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে আলাবামায় গুলির ঘটনা হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমাদের অঙ্গরাজ্যে হিংসাত্মক অপরাধের কোনও স্থান নেই। সহিংস এই ঘটনার বিষয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।আলাবামার মন্টগোমেরি শহর থেকে প্রায় মাইল উত্তর-পূর্বে অবস্থিত ডেডেভিল শহরে ৩ হাজার মানুষের বসবাস।

একই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসেভিলে শহরে পৃথক এক গুলির ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। কেন্টাকির একটি পার্কে গুলির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৫ সপ্তাহে দেশটিতে কমপক্ষে ১৬২টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দৈনিক গুলির ঘটনা গড়ে দেড়টি ঘটেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি