1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

যে কারণে তারকাদের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

তিন বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহুচর্চিত ‘টিপ–কাণ্ড’ নতুন মোড় নিয়েছে।

এবার সেই ঘটনার জেরে ড. লতা সমাদ্দার ছাড়াও শোবিজ অঙ্গনের ১৬ জন তারকাসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বরখাস্ত হওয়া কনস্টেবল নাজমুল তারেক।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দায়ের করা এই মামলার আবেদন গ্রহণ করেছেন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসিকে।

মামলার পটভূমি
২০২২ সালের এপ্রিল। তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার ফার্মগেটে এক কনস্টেবলের দ্বারা টিপ পরার কারণে হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত নাজমুল তারেককে বরখাস্ত করা হয় এবং পরে চাকরিচ্যুত হন তিনি।

সেই সময় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শোবিজের অনেক তারকাই তখন ঘটনার প্রতিবাদে সোচ্চার হন।

তবে নাজমুল তারেক বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তাঁর ভাষায়, কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, যা তাঁর পেশাগত ও সামাজিক জীবনে অপূরণীয় ক্ষতি করেছে।

মামলা ও অভিযুক্ত তারকারা
নাজমুল তারেক তাঁর মামলায় দাবি করেছেন, তাঁকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বক্তব্য ছড়ানো হয়েছে। এতে তাঁর মানহানি হয়েছে।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা। আরও রয়েছেন—
আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর,

দেবী সানু, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার ও কুসুম সিকদার। এছাড়া মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ড. লতা সমাদ্দারকে। অপর আসামি তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা।

জানা যায়, চাকরিচ্যুতির আদেশ চ্যালেঞ্জ করে নাজমুল তারেক বর্তমানে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন। পাশাপাশি চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন জমা দিয়েছেন পুলিশ সদর দপ্তরে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি