1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রংপুরে শীতার্তদের মাঝে এবিজি বসুন্ধরার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

বেশ কয়েক দিন থেকে রংপুরসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবিজি বসুন্ধরা।

সোমবার দুপুরে এবিজি বসুন্ধরার পক্ষ থেকে রংপুরের তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দুই হাজার শীর্তাত মানুষকে কম্বল দেওয়া হয়। রাজবল্বভ উচ্চবিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

রাজবল্বভ বালাটারি এলাকার হোসেন আলী, মেছের আলী, জয়দেব এলাকার জিন্না বেগম, নুরনাহার কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, ‘তীব্রশীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে ভালো কাজ করে আসছে। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে। এই ভালো উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছেন। ভালো কাজের উদ্যোগ অব্যাহত রাখলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হবেন।’

এতে বিশেষ অতিথি হিসেবে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর হাসান রুমি, গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি হয়েছেন। শীতার্তদের পাশে দাঁড়িয়ে তারা মহৎ কাজটি করেছেন। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি