1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রন্ধনের বন্ধনে’-মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

 

মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি ডিএমপির ইতিহাসে প্রথমবারের মতো মেসের বাবুর্চি ও মেসবয়দের জন্য ‘রন্ধনের বন্ধনে’ নামে এক অনন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সের প্রশাসনিক ভবনের সামনে ১৪টি মেসের বাবুর্চি ও মেসবয়দের সাথে তিনি এক টেবিলে বসে খাবার খেলেন এবং তাদের সাথে মেতে ছিলেন গান, কবিতা আর গল্পে। সবমিলিয়ে মঙ্গলবার সন্ধ্যা যেন রূপ নিয়েছিলো এক মনমুগ্ধকর পরিবেশে।

আনন্দ আয়োজনে ডিএমপি কমিশনার বলেন, গত শুক্রবার জুম্মার নামাজ শেষে আমি ফোর্সদের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছি, খাবারের মান অত্যন্ত ভালো ছিলো। ভবিষ্যতেও প্রত্যেক মেসের বাবুর্চিদের রান্না মনিটরিং করা হবে। যাদের রান্না ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। রন্ধন একটি শিল্প। কোন কাজই ছোট নয়। বাবুর্চি হলেও আপনাদের কাজকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

আনন্দ আয়োজনে ফোর্সবান্ধব কমিশনারকে কাছে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েন সবাই। প্রত্যেকের কথা অত্যেন্ত মন দিয়ে শুনেন তিনি। অনুষ্ঠানে প্রায় ২০০ জন বাবুর্চি ও মেসবয় উপস্থিত ছিলেন। তারা যার যার প্রতিভা দিয়ে গান, কবিতা ও গল্প শুনিয়ে মুগ্ধ করেছেন ডিএমপি কমিশনারকে। অনুষ্ঠান শেষে বাবুর্চি ও মেসবয়দের মধ্য থেকে র্যা ফেল ড্র’র মাধ্যমে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এর আগে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্সের মেস, ব্যারাক ও ক্যান্টিন পরিদর্শন করেছিলেন এবং মেসে গিয়ে ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেছেন কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম-বার; উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) সালমা সৈয়দ পলি ও উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি