1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

রাজধানীতে অজ্ঞাত দুই লাশ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৬০ বছর বলে ধারনা পুলিশের।

শনিবার বিকেলে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে শাহবাগ থানার  উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, ‘আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় বৃদ্ধা নারীকে দেখতে পাই। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।’

অপরদিকে, ঢাকা মেডিকেলের চতুর্থশ্রেণী কর্মচারীদের খাবারে হোটেলের বিপরীত পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পরে থাকতে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করেও ওই নারী ও বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এসআই মাহফুজ।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি