1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

রাজধানীতে আবাসিক হোটেল কক্ষে তিনজনের মৃত্যু

নিউজ ওয়াচ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

রাজধানীর মগবাজারে স্ত্রী-সন্তানসহ স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছে এক প্রবাসীর। পরিবারের অভিযোগ হোটেলের খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী ও শিশুপুত্র।

জানা যায়, লক্ষীপুরের সৌদি প্রবাসী মনির হোসেন। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের সিরিয়াল না পেয়ে পরিবারটি মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের এক আবাসিক হোটেলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত মনির হোসেনের এক চাচা তাদের সঙ্গে ছিলেন এবং একসঙ্গে খাবার খান। পরে রাতেই তিনজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

চাচা জানান, শনিবার ভোরে হোটেল থেকে ফোনে তাকে জানানো হয়, তিনজনই রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি তাদের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ হোটেল কক্ষ এবং খাবার সরবরাহকারী রেস্টুরেন্ট থেকে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে খাদ্যে বিষক্রিয়া, আত্মহত্যা না কি অন্য কোনো কারণ রয়েছে তা জানার চেষ্টা চলছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি