1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

রাজধানীতে চার বাসে আগুন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

রাজধানীতে আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও  যাত্রাবাড়িতে চারটি  বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
এছাড়া ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে রাস্তায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এদিকে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অন্যদিকে, গুলিস্তানে রাত ৯টার দিকে সেখানে আহাদ পুলিশবক্সের সামনে সময় নিয়ন্ত্রণ নামের একটি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনছে।
অপরদিকে যাত্রাবাড়িতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীতে চারটি বাসে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  চারটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিটকে আগুন নেভানোর কাজে পাঠানো হয়েছে।

অপরদিকে, ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব বিশ্বাস জানান, শনিবার  সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তদন্ত চলছে।

-বাসস

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি