1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাজধানীর মিরপুরে শাহ আলম নামের এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর সার্কেল সহকারি ভূমি কমিশনারের কার্যালয়ের সামনের সড়ক থেকে শাহ আলমকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সরাসরি কেউ কথা না বললেও দারুস সালাম থানার কর্তব্যরত ডিউটি অফিসার মুঠোফোনে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খান ও দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মো. ইসলাম গ্রুপের রেশারেশিতে খুন করা হয় তাকে। এদিকে ছেলে হত্যার সুষ্ঠ বিচার দাবি করেন নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর কাওলায় আওয়ামী লীগের জনসভায় স্থানীয় নাবিল ও ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে নাবিল গ্রুপের সদস্য শাহ আলমকে, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মো. ইসলামের নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ নিহতের স্বজন ও প্রতক্ষদর্শীদের।
এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেক লীগ নেতা মো. ইসলাম ও নাবিল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি