1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ দেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। এই ভূমিকম্প প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।
কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক বাসস’কে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর পল্লবীর বাসিন্দা অনন্দিতা চৌধুরী বাসস’কে জানান, তারা এ সময় আতঙ্কে বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। নগরীর বিভিন্ন এলাকার উচুঁ ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

-বাসস

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি