1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রাস্তার পাশেই পড়েছিল শিশু সাফওয়ানের লাশ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে সাফওয়ান নিখোঁজ হয় বলে জানান স্বজন ও স্থানীয়রা।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার।

আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ দিকে, শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করে এই মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি