1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রুপগঞ্জে সাংবাদিকের উপর হামলা

সোনিয়া আক্তার
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

তারাবির নামাজ শেষে (৪ এপ্রিল)রাত পৌনে ১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন এলাকায় একটি দোকানে চা খাওয়ার সময় বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণের উপর স্থানীয় সন্ত্রাসী আফজাল তার দলবল নিয়ে হামলা চালায় বলে জানায় স্থানীয় সাংবাদিকগণ। এ সময় সাংবাদিক কিরণ গুরুতর আহত হন।

হামলাকারী সন্ত্রাসীদের হুমকিতে রুপগঞ্জ থেকে গাউছিয়া পর্যন্ত  কোথাও চিকিৎসা করাতে না পেরে রক্তাক্ত জখম অবস্থায় বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ।

তাকে রাত ১১টার দিকে ঢাকায় আনা হয়েছে বলে সাথে থাকা সাংবাদিকরা জানিয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত অপারেশন থিয়েটারে তার রক্তক্ষরণ বন্ধ করা যায়নি বলে জানান হাসপাতালের দায়িত্বগত  চিকিৎসক।

খোঁজ নিয়ে জানা যায়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সোহেল কিরনের উপর হামলা চালায় সন্ত্রাসী আফজাল। এ সময় কিরনকে ভাঙ্গা কাচ দিয়ে মাথা ও গলায় আঘাত করা হয়। আফজাল কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সন্ত্রাসী গ্রুপের ক্যাডার বলে জানা যায় । ক্যাডারদের অব্যাহত হুমকিতে স্থানীয় কোন হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছেন তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি