1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রূপগঞ্জে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ না দিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২ জানুয়ারি, সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রেরণ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী ডঃ তৈমুর আলম খন্দকার যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং হিসেবে নিয়োগ না করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগ আমলে নিয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের প্রতি নির্বাচন কমিশন এই নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, ড: তৈমুর আলম খন্দকার এর দেওয়া অভিযোগ বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অতি সত্বর নির্বাচন কমিশনকে অভিহিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরক্ত সচিব, মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী রিটারনিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব, নির্বাচন কমিশনার সচিবের একান্ত সচিব বরাবর অনুলিপি প্রেরণ করা হয়।

অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই রূপগঞ্জের স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার সঙ্ঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীদের প্রচারণা কাজে নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি ব্যাংকের বেশ কিছু কর্মকর্তাকে সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত করেছেন। এসব কর্মকর্তাদের দিয়ে যাতে ভোটকেন্দ্রে অনৈতিক সুবিধা নিতে না পারে বিষয়টি উল্লেখ করে রূপগঞ্জের একাধিক প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় এ সিদ্ধান্ত নিল।
##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি