1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

 

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড় ধস হয়েছে, এতে মাটিচাপা পড়ে মারা গেছে শিশুসহ দুজন।

বুধবার (০৩ জুলাই) ভোরে বালুখালী ১১ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।

নিহতরা ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (২১), ৮ নম্বর ক্যাম্পের ৪১ ব্লকের মো. আলমের ছেলে সিফাত (১৩)।

নয়ন বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারি বর্ষণের এক পর্যায়ে ভোর ৪টার দিকে বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধস ঘটে। এতে বসতঘর মাটিচাপা পড়লে দুজন রোহিঙ্গা মারা যান।

রোহিঙ্গা ক‍্যাম্পের আরও ঘর এলাকা প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গার অধিকাংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে রয়েছে। সেখানে অনেক স্থানে পাহাড় কেটে বসতি তৈরি করেছে রোহিঙ্গারা।

এবার বর্ষার শুরুতেই গত ১৯ জুন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধস ঘটে। তাতে ২ বাংলাদেশি এবং ৮ রোহিঙ্গার মৃত্যু হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি